আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কোরআনুল কারীমে বলেছেন:
“লোকেরা কি মনে করে করেছে, আমরা ঈমান এনেছি কেবলমাত্র একথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, আর পরীক্ষা করা হবে না? অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি। আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক। আর যারা খারাপ কাজ করছে তারা কি মনে করেছে তারা আমার থেকে দূরে চলে যাবে? বড়ই ভুল সিদ্ধান্ত তারা তা করতে পারবেনা।” — (আল আনকাবূত: ২-৪)
এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে, কেবল মুখে “ঈমান এনেছি” বললেই চলবে না। আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন—কষ্ট, ধৈর্য, বিপদ ও পরীক্ষার মাধ্যমে। যিনি সত্যিকার মুমিন, তিনি পরীক্ষার মুখে দৃঢ় থাকবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন। আর যারা কেবল বাহ্যিকভাবে ঈমান প্রকাশ করে কিন্তু অন্তরে দুর্বল, তারা এই পরীক্ষায় ব্যর্থ হবে।
আমরা যেন সর্বদা আমাদের ঈমানকে কাজে প্রমাণ করতে পারি, বিপদে ধৈর্যশীল হতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাই।


